Tuesday, June 2, 2026

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট, দাপট ভারতের, প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ধর্মশালায় আজ ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামে টিম ইন্ডিয়া। আর প্রথম দিনের শেষে ভারতের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ১৩৫। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে অপরাজিত শুভমন। প্রথম ইনিংসে ২১৮ রান করে ইংল্যান্ড। এই ম্যাচে খেলতে নেমে বল হাতে দাপট ভারতীয় বোলারদের। প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ইংরেজদের হয়ে একা লড়াই করেন জ্যাক ক্রোলি। ৭৯ রান করেন তিনি। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ইংল্যান্ড দল। ইংরেজদের হয়ে ৭৯ রান করেন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রোলি। ২৭ রান করেন ডুকেট। ১১ রান করেন ওলি পপ । ২৬ রান করেন জো রুট। ২৯ রান করেন জনি ব্রিস্টো। শূন্যরান করেন অধিনায়ক বেন স্টোকস। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে দাপট দেখান কুলদীপ-অশ্বিন। ভারতের হয়ে বল হাতে ৫ উইকেট কুলদীপ যাদবের। ৪ উইকেট শততম টেস্ট ম্যাচ খেলতে নাম রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জসওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৫৭ রান করেন যশস্বী। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। ৫২ রানে অপরাজিত রোহিত। ২৬ রানে অপরাজিত শুভমন। প্রথম ইনিংসে ৮৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের হয়ে একটি উইকেট নেন শোয়েব বাসির।

এদিকে এই ম্যাচে খেলতে নেমে বিশেষ সম্মান দেওয়া হয় টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন অশ্বিন। আজ ধর্মশালায় শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন অশ্বিন। আর তাই এদিন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

আরও পড়ুন- আইপিএল-এর আগে বিশেষ প্রস্তুতি রাহুলের, নিজেই দিলেন ছবি


Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...