Wednesday, May 13, 2026

হেফাজতে শেখ শাহজাহান! দফায় দফায় সন্দেশখালি পরিদর্শনে সিবিআই

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে বর্তমানে সিবিআই হেফাজতে (CBI Custody) রয়েছেন শেখ শাহজাহান (Seikh Sahjahan)। একদিকে যেমন তাঁকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, ঠিক তেমনই দফায় দফায় সন্দেশখালি যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার রাতে সন্দেশখালির (Sandeskhali) একাধিক জায়গা পরিদর্শন করেছেন তদন্তকারীরা। মূলত কী কারণে ইডি-র ওপর হামলা? কোন দিকে থেকে হামলাকারীরা এসেছিল? সে সব খতিয়ে দেখার জন্যই বৃহস্পতিবার রাতে পৌঁছে গিয়েছিলেন গিয়েছিলেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ির পাশাপাশি শঙ্কর আঢ্যের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে চারপাশ পর্যবেক্ষণ করেন তাঁরা। গত ৫ জানুয়ারি ওই বাড়ির সামনেই ইডি অফিসারদের ওপর হামলা চালিয়েছিল একদল লোক। যার জন্য তল্লাশি চালাতে গিয়েও বাড়ির ভিতর প্রবেশই করতে পারেননি আধিকারিকরা। এরপরই রক্তাক্ত অবস্থায় এলাকা ছাড়তে হয়েছিল তাঁদের। অন্যদিকে, সরবেড়িয়ার শাহজাহান বাজারেও সন্ধ্যায় যায় সিবিআই। স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। চারপাশের ছবি তোলেন, ভিডিয়ো রেকর্ড করেন। পাশাপাশি কীভাবে আক্রমণ করা হয়েছিল, তা বোঝার চেষ্টা করেন।

অন্যদিকে, এদিন বনগাঁতেও যায় সিবিআই। যে জায়গায় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সেখানে যায় সিবিআইয়ের টিম। কোথায় কোথায় সিসিটিভি আছে সেগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি শঙ্কর আঢ্যর বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিল ইডি। সেই ঘটনার তদন্তভার নেওয়ার পর সেখানে পৌঁছে যায় সিবিআই।

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...