Monday, May 18, 2026

বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, মহারাষ্ট্র পুলিশকে তিরস্কার সুপ্রিম কোর্টের

Date:

Share post:

স্বাধীন দেশের সব নাগরিকের নিজের মত প্রকাশের অধিকার (Freedom of Speech)রয়েছে। সরকারের বিরুদ্ধে কোনও কথা বলা মানেই সেটা অপরাধ নয়। মহারাস্ট্র পুলিশের (Maharastra Police)ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মহারাষ্ট্রের কোলাপুর কলেজের অধ্যাপক জাভেদ আহমেদ হামজা সম্প্রতি হোয়াটসঅ্যাপে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে একটি স্টেটাস দিন। জন্মসূত্রে কাশ্মীরি ওই অধ্যাপক মোদি সরকারের এই সিদ্ধান্তকে ‘অভিশপ্ত’ আখ্যা দিয়ে নিজের স্টেটাসে লেখেন,’ ৫ আগস্ট দিনটা ভারতের ইতিহাসে কালো দিন’। একই সঙ্গে তিনি ১৪ আগস্ট পাকিস্তানের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান। এরপরই ওই অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করে মহারাষ্ট্র পুলিশ।

এই মামলার শুনানিতে সুপ্রিম আদালত স্পষ্ট ভাবেই জানিয়ে দিল যে বাক স্বাধীনতায় এভাবে হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় নয়। কেউ রাষ্ট্রের সমালোচনা করলেই তিনি অপরাধী এই ভাবনা ভুল। গণতান্ত্রিক দেশে পুলিশের শিক্ষার প্রয়োজন বলেও প্রশাসনকে তিরস্কার করে শীর্ষ আদালত। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৯১(১)(এ) প্রত্যেক নাগরিককে মতপ্রকাশের অধিকার দেয়। সেই অনুচ্ছেদই ৩৭০ ধারা বাতিল বা সরকারের অন্য কোনও সিদ্ধান্তের সমালোচনার অধিকার দেয় দেশের প্রত্যেক নাগরিককে। সরকারি সিদ্ধান্ত অখুশি হলে সেটা প্রকাশ করার জন্য কারোর বিরুদ্ধে মামলা করা যায় না। এরপরই শীর্ষ আদালত বলে ৫ আগস্টকে কালো দিন বলা বা সরকারি সিদ্ধান্তে ক্ষোভ এবং দুঃখপ্রকাশ করার মধ্যে কোনও অপরাধ নেই। পাক নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোটাও সৌজন্য। তাই এর উপর ভিত্তি করে কাউকে শাস্তি দেওয়া যায় না। তাই মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা থাকা উচিত পুলিশকর্তাদের বলেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।


Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...