Saturday, June 27, 2026

উত্তর দিতে আদালতে সময় চাইল এসএসসি, এজলাস নিয়ে অভিযোগ আইনজীবীর

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের প্রশ্নের উত্তর দিতে সময় চাইল এসএসসি (SSC)। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার বিচারক দেবাংশু বসাকের প্রশ্নের উত্তর দিতে সোমবার পর্যন্ত সময় চাইলেন। আদালত আবেদন মঞ্জুর করে। অন্যদিকে বিচারকের উত্তর দিতে না পেরে মামলা ছাড়ার আবেদন জানান এসএসসি-র আইনজীবী সুতনু পাত্র।

শুক্রবার এসএসসি ২০১৬ নিয়োগ সংক্রান্ত দুটি মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। বিচারকের প্রশ্নের মুখে পড়েন সিদ্ধার্থ মজুমদার। বিচারক তাঁকে ডেটা স্ক্যানটেক (Data Scantech) সংক্রান্ত প্রশ্ন করলে তিনি জানান, এই বিষয়ে তাঁর কিছু জানা নেই। বিষয়টি জেনে উত্তর দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় চেয়ে নেন তিনি।

অন্যদিকে ওএমআর সিট স্ক্যান ও মূল্যায়ণকারী সংস্থা নাইসা (NYSA) সম্পর্কে প্রশ্ন করেন এসএসসি আইনজীবী সুতনু পাত্রকে। তাতেই বিচারকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আইনজীবী সুতনু পাত্র। বিচারক প্রশ্ন তোলেন উত্তর দিতে এত সময় লাগলে মামলা এগোবে কী করে। উত্তরে আইনজীবী ছোট এজলাসে দাঁড়ানোর জায়গার অভাবের অভিযোগ করেন। এমনকি শেষ ৪-৫ দিন ধরে বসার জায়গা নেই বলেও দাবি করেন। এরপরই তিনি এসএসসির পক্ষ থেকে মামলা ছেড়ে দেওয়ার কথা বললে বিচারক তা এসএসসি সদস্যদের জানানোর নির্দেশ দেন।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...