Monday, February 23, 2026

১০ দিন আগেই উদ্বোধন করেছিলেন মোদি! সাইবার হানার কবলে বিশ্বের প্রথম ‘বৈদিক ঘড়ি’

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হয়েছিল দিন দশেক আগেই। এবার বিশ্বের তথা ভারতের প্রথম বৈদিক ঘড়িই (Vedic Clock) সাইবার হানার (Cyber Attack) কবলে পড়ল। ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhya Pradesh) আচমকা এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলে খবর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিক্রমাদিত্য (Vikramaditya) নামের সেই ঘড়িটিতে সাইবার হানার কারণে ভুল সময় দেখাচ্ছে বলে খবর। তবে রীতিমতো পঞ্জিকা মেনে এই ঘড়ি তৈরি হলেও আচমকা কেন এমন হাল তা নিয়ে চিন্তা পিছু ছাড়ছে না।

উজ্জয়িনীর জীভাজীরাও মানমন্দিরের কাছে ৮৫ ফুট উঁচু একটি মিনারের উপর রয়েছে ঘড়িটি। ঘড়িটির দেখাশোনার দায়িত্বে রয়েছে উজ্জয়িনীর ‘মহারাজা বিক্রমাদিত্য রিসার্চ ইনস্টিটিউট’। সেখানকার ডিরেক্টর শ্রীরাম তিওয়ারি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ঘড়ির অ্যাপটিতে সাইবার হামলা হয়। আর তারপরই ঘড়ির গতি কমে যায়। ইতিমধ্যে জাতীয় সাইবার ক্রাইম পোর্টালে দায়ের করা হয়েছে অভিযোগ। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ২৯ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এই ঘড়িটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ‘বিক্রমাদিত্য’ ঘড়িটি তৈরি করেছে ভারতীয় একটি সংস্থা। এই বৈদিক ঘড়িটি এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয়ের মধ্যে ৩০ ঘণ্টা সময় দেখায়। সেই ঘড়িতে এক ঘণ্টার হিসাব ৬০ মিনিটের পরিবর্তে ৪৮ মিনিটে হয়। ঘড়িটির অন্যতম প্রযুক্তিবিদ সুনীল গুপ্তের মতে, প্রাচীনকালে যে ভাবে সময় গণনা করা হত, তার উপর ভিত্তি করেই ঘড়িটি তৈরি করা হয়েছে। পাশাপাশি মোবাইল অ্যাপ থেকেও চালানো যায় ঘড়ি।

spot_img

Related articles

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...

প্রয়াত ফেলানি বসাক: এক অধ্যায়ের অবসান

যে আন্দোলন ঘুরিয়ে দিয়েছিল তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক জীবনের চাকা, তার মূল সঙ্গী ফেলানি...

রাজ্যে ভোটের বাদ্যি! মার্চেই আসছে ৪৮০ কোম্পানি বাহিনী, এক দফাতেই কি নির্বাচন?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য...