Sunday, May 31, 2026

প্যারাসুট না খোলায় বড়সড় অঘটন! গাজায় ফের মৃত্যু ৫ শরণার্থীর

Date:

Share post:

যত কাণ্ড গাজাতে (Gaza)। সময় যত গড়াচ্ছে সেখানে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করছে। একদিকে যেমন যুদ্ধবিধবস্ত গাজায় অনাহারে, চরম দারিদ্রতায় দিন কাটছে বহু পরিবারের। তার মধ্যেই এমন এক খবর সামনে এল যা শুনলে চমকে উঠবেন আপনিও। এবার বিমান থেকে নীচে ফেলা ত্রাণবাহী প্যারাসুট ঠিকঠাক না খোলায় ত্রাণের বক্স চাপা পড়ে মৃত্যু হল কমপক্ষে পাঁচ জন প্যালেস্টাইনি (Palestine) শরণার্থীর (Civilians)। গুরুতর আহত কমপক্ষে ১০। সূত্রের খবর, পশ্চিম গাজায় যখন এমন কাণ্ড ঘটছে সেই সময় নীচে দাঁড়িয়েছিলেন স্থানীয় সাংবাদিক কাদের আল জানুন। তিনি জানান, বিমান থেকে প্যারাস্যুটের মাধ্যমে অনেকগুলি ত্রাণবোঝাই বাক্স ফেলা হচ্ছিল। তার মধ্যে একটি প্যারাসুট সময়মতো না খুলে শরণার্থী শিবিরের সামনের জমায়েতে গিয়ে ওই ত্রানের ভারী বক্স গিয়ে পড়ে।

ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরে পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি এখনও ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে চরম খাদ্যসংকটের ছবি উঠে এসেছে গাজার বিভিন্ন প্রান্তে। টানা ছ’মাস ক্ষুধা আর অপুষ্টিতে ভুগছেন প্যালেস্টাইনি নাগরিকদের বড় অংশ। এই পরিস্থিতিতে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরগুলিতে প্রতিদিনই ত্রাণের আশায় ভিড় জমাচ্ছেন প্যালেস্টাইনিরা। আর তার মধ্যেই ঘটে গেল বড়সড় অঘটন। গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর থেকেই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি প্যালেস্টাইনিদের গাজা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তার মধ্যে এমন ঘটনায় নতুন করে অশান্ত হয়ে উঠল গাজা।

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...