Friday, June 12, 2026

সিরিজ জয় ভারতের, পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে হারালো ইনিংস এবং ৬৪ রানে

Date:

Share post:

সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। শেষ ম্যাচ ছিলো কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ জয়ই লক্ষ্য ছিলো টিম ইন্ডিয়ার। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। মাত্র তিনদিনই পঞ্চম টেস্ট জয় করল রোহিত শর্মার দল। ইংরেজদের এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।

ম্যাচের তৃতীয় দিন ৪৭৭ রানে প্রথম ইনিংস শেষ করে টিম ইন্ডিয়া। ২৫৯ রানের লিড পায় ভারতীয় দল। কুলদীপ যাদব করেন ৩০ রান। যশপ্রীত বুমরাহ করেন ২০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৯৫ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নেন অশ্বিন। ইংল্যান্ডের হয়ে একা লড়াই করেন , জো রুট। ৮৪ রান করেন তিনি। ৩৯ রান করেন জনি ব্রিস্টো। ২০ রান করেন টম হার্টলি। ১৯ রান করেন ওলি পপ। বেন ডুকেট করেন ২ রান। শূন্যরানে আউট হন জ্যাক ক্রোলি। টিম ইন্ডিয়ার হয়ে ৫ উইকেট নেন অশ্বিন। দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং কুলদীপ যাদব। ১ টি উইকেট নেন রবিন্দ্র জাদেজা।

পঞ্চম টেস্টে শুরু থেকে দাপট দেখায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ২১৮ রানে গুটিয়ে দেন কুলদীপ-অশ্বিন জুটি। কুলদীপ নেন ৫ উইকেট। ৪ উইকেট নেন অশ্বিন।

আরও পড়ুন- আগামিকাল মেগা ডার্বি , বড় ম্যাচ থেকে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...