Saturday, June 13, 2026

আগামিকাল মেগা ডার্বি , বড় ম্যাচ থেকে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

Date:

Share post:

আগামিকাল শহরে মেগা ডার্বি । আইএসএলের ফিরতি ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ শেষ চারটে ডার্বির মধ্যে ২-১ এগিয়ে লাল-হলুদ। দুটো জিতেছে ইস্টবেঙ্গল। একটি জিতেছে মোহনবাগান। একটি ড্র । আইএসএলের ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যানস দাগ কাটতে না পারলেও, শেষ চার ডার্বিতে টক্কর দিয়েছে কার্লোস কুয়াদ্রাতের দল। আগামিকাল ফের বড় ম্যাচ। ফের লড়াই। যদিও এসব নিয়ে ভাবছেন ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা মোহনবাগানের হেডস্যার আন্তোনিয়ো লোপেজ হাবাস। আর পাঁচটা ম্যাচের মতন এই ম্যাচকে দেখছেন বলে জানালেন তিনি। হাবাসের লক্ষ্য এই ম্যাচে তিন পয়েন্ট লিগ টেবিলে শীর্ষে স্থানে পৌঁছে যাওয়া।

এই নিয়ে বাগান কোচ হাবাস বলেন, “ আবেগে ভেসে গেলে চলবে না। প্রতিশোধ নেওয়ারও ব্যাপার নেই। দল তিন পয়েন্ট পেয়ে লিগ-শিল্ডের লড়াইয়ে নিজেদের উপরে তুলে আনুক।আমাদের লক্ষ্য তিন পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়া। ”

একই কথা শোনা গেল বাগান কোচ শুভাশিস বসুর গলাও। তিনি বলেন, “ এখন প্রতিটা পয়েন্টই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। লিগ-শিল্ডের দৌড়ে আমরা রয়েছি। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আমরা তিন পয়েন্টের জন্যই ঝাঁপাব, যাতে শীর্ষে উঠতে পারি। ডার্বি কলকাতার সমর্থকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্ব। গতবার পারিনি। আশা করি এবার পারব।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...