Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে ডার্বির টিকিট বিতর্ক মিটলেও নতুন সমস্যায় পড়ল ইস্টবেঙ্গল। আইএসএলে ফিরতি ডার্বির তারাই আয়োজক। ইস্টবেঙ্গল গ্যালারির সঙ্গে মোহনবাগানের টিকিটের দামের বৈষম্য দূর করতে আসরে নামেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

২) ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে ৪৭৩। ২৫৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে শতরান রোহিত শর্মা-শুভমন গিলের। অর্ধশতরান সরফারাজ খান এবং দেবদত্ত পাড্ডিকালের। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট শোয়েব বাসির।

৩) মার্চের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২৪ আইপিএল। সেই প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি দল। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর তার আগে দলকে বিশেষ বার্তা আরসিবি অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসির। ফিটনেসের দিক দিয়ে বিরাটের উদাহরণ টানলেন তিনি।

৪) ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল। পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। দু’জনই করলেন শতরান। ১১০ রান করেন শুভমন গিল। আর গিলের শতরানের পরই আবেগে ভাসলেন তাঁর বাবা লখীন্দর গিল। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) আর কয়েক ঘণ্টা পরেই কলকাতা ডার্বি। যদিও আইএসএলের ফিরতি ডার্বি নিয়ে আলাদা কোন আবেগ নেই মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের। এদিন এমনটাই স্পষ্ট জানিয়েছেন তিনি। হাবাসের , লক্ষ্য তিন পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ওঠা। অধিনায়ক শুভাশিস বসুর মুখেও একই কথা।

আরও পড়ুন – ডার্বির টিকিটে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ, মিটল কি সমস্যা?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...