Friday, May 15, 2026

তৃণমূলের কর্মী-সমর্থকদের জন্য ব্যবস্থা কেমন? খতিয়ে দেখতে ইকো পার্কে অভিষেক

Date:

Share post:

কেমন আছেন দলীয় নেতাকর্মীরা? খাবার পাচ্ছেন? শোয়ার জায়গা ঠিক আছে? ঐতিহাসিক ব্রিগেডের আগে স্বচক্ষে তা খতিয়ে দেখতে শনিবার রাতে ইকো পার্কে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খতিয়ে দেখলেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা।

রাত পোহালে ব্রিগেডে ঐতিহাসিক জনগর্জন সভা। তার আগে শনিবার বিকেলে ব্রিগেডের মঞ্চ ঘুরে দেখেন অভিষেক। কথা বলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে। জয় বাংলা স্লোগান তুলে বলেন, “আগামিকাল আপনাদের সঙ্গে দেখা হবে।”

রবিবার ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ। তার আগে পুঙ্খানুপুঙ্খ খবর নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি।

আরও পড়ুন- সোমবার কুণালের মধ্যস্থতায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, থাকবেন কমিশনের চেয়ারম্যান

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...