Wednesday, April 29, 2026

ট্রেনের কামরায় নিজে থেকেই লাফাচ্ছে ব্যাগ! আতঙ্কে শিয়ালদহ শাখার যাত্রীরা

Date:

Share post:

গড়গড়িয়ে ট্রেন চলছিল, আচমকা লোকাল ট্রেনের (Fear in Local Train) কামড়ায় নড়ে উঠলো একটা ব্যাগ। প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারেননি যাত্রীরা। কিছুক্ষণ পর আবার একই ঘটনা, এবার রীতিমতো লাফালাফি জুড়ে দিল ব্যাগ। এ কী কাণ্ড! ‘সাপ’ ‘সাপ’ বলে চিৎকার করে ওঠেন সকলে। আতঙ্কে ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের চিৎকারে ট্রেন থামিয়ে দেন গার্ড। এরপর ব্যাগ খুলতেই যা দেখা গেল তাতে চক্ষু চড়কগাছ সকলের।

শিয়ালদহ দক্ষিণ বিভাগের (South Section of Sealdah Division) লক্ষ্মীকান্তপুর শাখায় একটি লোকাল ট্রেনের ঘটনা। এদিন সকালে এক মহিলা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনে ওঠেন। তিনি গড়িয়ায় দিকে যাচ্ছিলেন, সঙ্গে ছিল একটা ব্যাগ। ট্রেন গোচরণ স্টেশনে ঢোকার আগে আচমকা পায়ের কাছে রাখা ব্যাগটি নড়েচড়ে ওঠে। মুহূর্তের মধ্যে ‘সাপ’ ‘সাপ’ বলে যাত্রীরা চিৎকার শুরু করেন। থামানো হয় ট্রেন, ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ। মহিলা ততক্ষণে কান্না জুড়ে দিয়েছেন। এরপর ব্যাগ খুলে দেখা যায় সেখানে রয়েছে দুটি হাঁস। তাদের নড়াচড়ার জেরেই এত কাণ্ড। এরপর ওই মহিলাকে লেডিজ কম্পারট্মেন্ট থেকে নামিয়ে ভেন্ডারে পাঠানো হয়।


Related articles

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...