Thursday, May 14, 2026

দোকানে হুড়মুড়িয়ে ঢুকল গাড়ি! ফের বেপরোয়া গতির বলি যুবক

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানে ঢুকে পড়ল গাড়ি। দোকান ভাঙার পাশাপাশি সেখানে ঘুমিয়ে থাকা এক যুবককে একেবারে পিষে দিল একটি মার্সিডিজ গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। পাঞ্জাবের (Punjab) মোহালির (Mohali) ঘটনা। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ২টো নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে ঢুকে পড়ে মার্সিডিজ। দোকানের ভিতরেই তখন ঘুমোচ্ছিলেন যুবক প্রকাশ কুমার (Prakash Kumar)। আর তারমধ্যেই ঘটে যায় অঘটন! পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দোকানের পিছনে একটি স্কুল ছিল, তার দেওয়ালেও ধাক্কা মারে ঘাতক গাড়িটি। সূত্রের খবর, স্কুলের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। পরে দেখা যায় দোকান ভেঙে স্কুলের দেওয়ালে ধাক্কা মেরেছে একটি মার্সিডিজ গাড়ি। দুর্ঘটনার জেরে দোকান তছনছ হওয়ার পাশাপাশি দোকানি যুবকেরও মৃত্যু হয়। এরপরই ক্ষুব্ধ জনতা গাড়ির চালকের খোঁজ শুরু করে। যদিও ঘাতক গাড়ির চালককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এদিন বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের দেহ উদ্ধার করে। এদিকে পুলিশ আসতেই ঘাতক চালকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পরে পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যে যুবকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...