Thursday, May 14, 2026

বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কর্মসূচি থেকে পুলিশের উপর হামলা

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিরোধীদের সন্ত্রাস। সবচেয়ে বেশি সন্ত্রাসের ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরে (East Midnapore)। সম্প্রতি, নন্দীগ্রামে (Nandigram) বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছিল তৃণমূল(TMC)। এবার সরাসরি পুলিশের উপর হামলার ঘটনা।

কাঁথিতে এবার বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর ভাই সৌমেন্দুকে। তাঁর একটি কর্মসূচিতে ‘হামলা’র মুখে পুলিশ! ঘটনায় আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগে তির বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় খেজুরিতে।

খেজুরি-২ নম্বর ব্লকের শ্যামপুর মোড়ে দলের নেতাদের সঙ্গে সভা করছিলেন তিনি। নিরাপত্তা দিতে সেখানে হাজির ছিল পুলিশ। কিন্তু তাঁদের উপরই হামলা চালালো বিজেপি। অভিযোগ, সভা চলাকালীন পুলিশের গাড়িতে হামলা চালান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপির পাল্টা অভিযোগ, তখনও সভা শেষ হয়নি। এসপিডিও-র নেতৃত্বে পুলিশের একটি গাড়ি জোর করে ঢোকার চেষ্টা করে ভিড়ের মধ্যে! সভা বানচাল করার চেষ্টা করা হয়। আহত হন দলের ৪ কর্মীরা।

এই ঘটনার পর কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক বলেন, ”পুলিশের উপর আক্রমণ চালিয়েছে বিজেপি কর্মীরা। পুলিশের কাছে তার ফুটেজ আছে। আইন আইনের পথে চলবে।”

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...