Monday, May 4, 2026

প্রার্থী তালিকা ঘোষণা দিকে দিকে দেওয়াল লিখন শুরু তৃণমূলের, হাত লাগলেন প্রার্থীরাও

Date:

Share post:

এখনও লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়নি। দেওয়ালে দেওয়ালে চুনকাল করে দলের জোড়াফুল প্রতীক আঁকা ছিল আগে থেকেই। তবে প্রার্থীর নাম জানার অপেক্ষায় ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ আসনের তালিকা ঘোষণা হতেই আর সময় নষ্ট নয়। রং-তুলি হতে কোমর বেঁধে দেওয়াল লিখনে নেমে পড়ে ঘাসফুল শিবির। কোচবিহার থেকে কাকদ্বীপ, কলকাতা থেকে কালনা, রবিবার বিকেল থেকেই দেওয়ালে দেওয়ালে প্রার্থীর নামে প্রচার শুরু তৃণমুলের। কিছু কিছু জায়গায় আবার প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে দেওয়াল লেখার কাজে হাত মেলালেন। যা উৎসাহ উদ্দীপনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল।

রবিবার বিকেলেই যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নামে শুরু হয়ে যায় দেওয়াল লিখন। রাজ্যের মন্ত্রী তথা অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে প্রথমে বিজয়গঞ্জ এলাকা ও পরে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের উপস্থিতিতে পাটুলি অঞ্চল এবং তারপর সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগমের সঙ্গে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন সায়নী।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তাঁর নামেও কাঁথির বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীসমর্থকরা। তমলুকে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের নামেও শুরু হয় দেওয়াল লিখন। জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই – ২ অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু শুরু হয় রবিবার সন্ধ্যায়। প্রার্থী হিসেবে দেবাংশুকে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা ব্রিগেডের পর রবিবার সন্ধ্যা থেকেই শুরু যায় সাংসদ তথা প্রার্থীর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন। ২২ নম্বর রাজা মণিন্দ্র রোড এলাকায় নিজে হাতে দিলেন তুলির টান। লেখা, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করুন’। দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়। এবারও এই কেন্দ্রে প্রার্থী মালা রায়। সোমবার রাসবিহারী এলাকায় নিজে হাতে দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করবেন মালা রায়।

বালুরঘাট লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে বর্ষীয়ান নেতা, ভূমিপুত্র তথা ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রকে। নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তড়িঘড়ি শুরু হয়ে যায় দেওয়াল লিখন। তপনের কসবা, স্কুল মোড়, থানা মোড় এলাকায় দেওয়াল লিখতে দেখা যায় তৃণমূল কর্মীদের।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

Related articles

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
97 এগিয়ে
বিজেপি
191 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে