Thursday, March 26, 2026

আইপিএলে কি খেলবেন SKY? নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

সামনেই ২০২৪ আইপিএল। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৪ । তবে তার আগে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, আসন্ন আইপিএল-এ কি মাঠে দেখা যাবে মুম্বই ক্রিকেটার সূর্যকুমার যাদব? সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। এরপরই প্রশ্ন ওঠে কবে থেকে মাঠে দেখা যাবে SKY-কে? আর এবার সেই প্রশ্নের উত্তর স্বয়ং দিলেন সূর্য নিজেই। সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল। তাঁর কোথায় চোট লেগেছে? গোড়ালিতে? না কি স্পোর্টস হার্নিয়া হয়েছে তাঁর? আর সেই নিয়েই ধোঁয়াশা মিটালেন সূর্য।

এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সূর্য লেখান, “ কয়েকটা কথা পরিষ্কার করতে চাই। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যাঁরা জানেন না তাঁদের বলতে চাই, আমার স্পোর্টস হার্নিয়া হয়েছিল। কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে। গোড়ালিতে কিছু হয়নি। আমি সুস্থ হয়ে উঠছি। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে।” আর এই কথা সূর্যের কথা থেকে পরিষ্কার, গোড়ালির কোনও সমস্যা হয়নি তাঁর। স্পোর্টস হার্নিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে। তারপর থেকে সুস্থ হয়ে উঠছেন তিনি।আর এতেই মনে করা হচ্ছে আসন্ন আইপিএল -এ খেলতে দেখা যেতে পারে সূর্যকে।

গত বছর তৃতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচ জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনে। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান। তারপর মাঠের বাইরে চলে যান। ফিল্ডিং করার সময় তাঁর গোড়ালি মুচড়ে যায়। শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন।

আরও পড়ুন- ডার্বিতে জয় পেলেও দলের খেলায় খুশি নন হাবাস

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...