Sunday, June 7, 2026

কতটা ফিট শামি, খেলতে পারবেন কি টি-২০ বিশ্বকাপে, কী বললেন বোর্ড সচিব?

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে মহম্মদ শামি। সদ্য অস্ত্রোপচার হয়েছে গোড়ালির চোট। সূত্রের খবর, আইপিএল খেলতে পারবেন না তিনি। আর এরপরই প্রশ্ন ওঠে আসন্ন টি-২০ বিশ্বকাপে কি খেলবেন শামি? আর এই নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ। আর জয় শাহ-এর কথায় স্পষ্ট টি-২০ বিশ্বকাপে সম্ভবত নেই শামি।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জয় শাহ বলেন, “শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ও ফিরতে পারে।” আসন্ন টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা জুন মাসে। বোর্ড সচিবের কথা অনুযায়ী, বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই শামির।

এদিকে চোট পাওয়া আর এক ক্রিকেটার কেএল রাহুলকে নিয়ে মুখ খোলেন বোর্ড সচিব। তিনি বলেন, “রাহুলের একটা ইঞ্জেকশনের দরকার ছিল। ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে রিহ্যাব শুরু করেছে।”

আরও পড়ুন- কতটা ফিট পন্থ, খেলবেন কি আইপিএল-টি-২০ বিশ্বকাপ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ



Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...