Sunday, May 17, 2026

এক ধাক্কায় বাড়লো তাপমাত্রা, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

মঙ্গলের মেঘলা সকালে মিলল বৃষ্টির (Rain) পূর্বাভাস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় এক ধাক্কায় তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী। বুধবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

শহরে রাতের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৬ ডিগ্রি বেড়েছে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতেও বৃষ্টি হবে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সমৃদ্ধ পূবালি হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। এর জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বড় দুর্যোগের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা বাড়বে।


Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...