Sunday, May 17, 2026

ভারতীয় বায়ুসেনার তেজস বিমান ভেঙে পড়ল জয়সলমীরে

Date:

Share post:

মঙ্গলবার দুপুরে রাজস্থানের জয়সলমীরের কাছে ভারতীয় বায়ুসেনার হালকা মাপের যুদ্ধবিমান তেজস (Tejas) ভেঙে পড়ার কারণে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় কেউ হতাহত না হলেও তেজস বিমানের গ্রহণযোগ্যতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই তেজস বিমানেই ২০২৩ সালের নভেম্বর মাসে প্রায় ৩০ মিনিট সওয়ারি করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

ভারতীয় বায়ুসেনা জানিয়েছে প্রশিক্ষণ চালাকালীন মঙ্গলবার জয়সলমীরের (Jaisalmer) মরুভূমি লাগোয়া এলাকায় ভেঙে পড়ে বিমানটি। বিমানচালককে সাবধানে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে ভারতীয় বায়ুসেনা।

দেশে তৈরি এই বিমানের ওপরই রাজস্থানের পশ্চিম বরাবর পাকিস্তান সীমান্তে নজরদারি রাখার পরিকল্পনা করা হয়েছিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। রাজস্থানের বিকানিরের পাকিস্তান লাগোয়া নল এয়ারবেস (Nal airbase) থেকে এই বিমানগুলি অপারেট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিমানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য পাবে ভারতীয় বায়ুসেনা যার মধ্যে অন্যতম নাইট ভিশন ও ফ্লাইট কন্ট্রোল টেকনোলজি। তবে মঙ্গলবার সেই বিমান ভেঙে পড়ায় নির্ভরযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...