Friday, June 26, 2026

বাড়লো আধার কার্ড আপডেটের সময়সীমা! বিনামূল্যে আধার সংশোধন কতদিন?

Date:

Share post:

বিনামূল্যে আধার কার্ডের (Aadhaar Card Update) তথ্য সংশোধনের সময়সীমা বাড়ানো হলো। UIDAI সূত্রে খবর আগামী তিন মাসের জন্য এই সময়সীমা বাড়ানো হলো অর্থাৎ ১৪ মার্চ নয় বরং আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন উপভোক্তারা।

আজ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ডধারীদের স্বার্থে বিনামূল্যে নথি আপলোড করার মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের ১৪ জুন করা হল। শুধুমাত্র মাই আধার (myAadhaar) পোর্টালে বিনামূল্যে পরিষেবা মিলবে। তাই দ্রুত আধার কার্ডের নথি আপডেট করে রাখার পরামর্শও দেওয়া হয়েছে UIDAI এর তরফে। সেক্ষেত্রে প্রথমেই মাই আধার পোর্টালে (myAadhaar Portal) যেতে হবে। হোমপেজে ‘Document Update’ ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে। সেখানে’Upload documents in support of identity and address’-এ গিয়ে ‘Click to Submit’-কে ক্লিক করতে হবে। আধার কার্ডের নম্বর ও ক্যাপচা দিয়ে ‘Login with OTP’-তে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে যা দিয়ে লগইন করতে হবে। এরপর ‘Next’ অপশন ক্লিক করে নির্দেশমতো আবেদনকারীকে নিজের নাম, ঠিকানা মিলিয়ে নিতে হবে বা কেউ পরিবর্তন করতে চাইলে সেখানে সেটা লিখে দিতে হবে। Agree অপশন ক্লিক করার পর নিজের নথি আপলোড করতে হবে। এরপরই আধার রিকোয়েস্ট নাম্বার স্ক্রিনে ভেসে উঠবে। এটা সযত্নে রেখে দেওয়ার কথাই বলা হচ্ছে UIDAI এর তরফে। পরবর্তীতে আপনি আপডেট করা আধার পেয়ে যাবেন।


Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...