Sunday, May 17, 2026

দামোদরের পাড়ে অভিনেতা দেব – যিশু! ‘খাদান’-এর শ্যুটিং দেখতে ভিড় স্থানীয়দের

Date:

Share post:

জোর কদমে চলছে অভিনেতা দেবের (Dev) নতুন বাংলা ছবি ‘খাদান’-এর (Khadan) শ্যুটিং। লাল মাটির শহর থেকে যাতে এই সিনেমার কোনও দৃশ্য বাইরে না বেরোয় সেই কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবু তারই মধ্যে সেট থেকে বেশ কিছু ছবি ফাঁস হল সোশ্যাল মিডিয়ায় । কোথাও দেখা গেল নাচের দৃশ্যের ছবি, কোথাও আবার যিশুর সঙ্গে শুটিংয়ের দৃশ্য ভাইরাল হয়েছে। এসবের মাঝেই মঙ্গলের সকালে বুদবুদের রণডিহা ড্যাম্পে শ্যুটিং করতে আসেন দেব- যিশু (Dev and Jishu U Sengupta)। দুই তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। শ্যুটিং সেরে গাড়ি থেকে ভক্তদের উদ্দেশ্যে হাতও নাড়েন দেব (Dev)।

 

বিগত কয়েক বছরে অভিনয় স্টাইল পাল্টে দেব (Dev ) এখন চেনা ঘরানার বাইরে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। সূত্রের খবর ‘ খাদান ‘ সিনেমায় বাবা-ছেলে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব। কয়লা মাফিয়ার চরিত্রে নাকি দেখা যাবে সুপারস্টারকে। সরস্বতী পুজোর দিনই খাদান ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়।কয়লাখনির অন্দরের রাজনীতি সহ নানা বিষয় উঠে আসবে সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে। মুখ আকর্ষণ শ্যাম মাহাতো এবং মোহন দাসের গল্প। এই দুই চরিত্রে দেব এবং যিশু সেনগুপ্ত। ‘আরশিনগর’, ‘প্রেমের কাহিনী’ এবং ‘কেলোর কীর্তি’র পর বড়পর্দায় আবার একসঙ্গে দুই মহাতারকা। এদিন দেব ও যিশুকে দেখতে বাঁকুড়া ও বর্ধমান দুই জেলার হাজার হাজার মানুষ নদের পাড়ে ভিড় জমিয়েছিলেন।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...