Monday, April 27, 2026

ধোনির পর কে হবেন সিএসকের অধিনায়ক? সেই নিয়ে এবার মুখ খুললেন চেন্নাইয়ের সিইও

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, আর তারপরই শুরু হচ্ছে ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই টুর্ণামেন্ট শুরু হওয়ার আগে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে ধোনি অনুরাগীদের মধ্যে। এটাই কি শেষ আইপিএল মহেন্দ্র সিং ধোনির? ধোনি সরে গেলে কে হবেন সিএসকের নতুন অধিনায়ক? যদিও এখনও নিজের অবসর নিয়ে মুখ খোলেননি ধোনি নিজে। তবে ধোনি সরে গেলে কে হবেন পরবর্তী অধিনায়ক , সেই নিয়ে এবার মুখ খুললেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন।

এই নিয়ে কাশী বিশ্বনাথন বলেন, “ পরবর্তী অধিনায়ক নিয়ে দলের অন্দরে কথাবার্তা চলছে। কিন্তু শ্রীনিবাসন একটা কথা পরিষ্কার করে দিয়েছেন। অধিনায়ক ও সহ-অধিনায়ক ঠিক করার ক্ষেত্রে আমাদের কোনও ভূমিকা থাকবে না। দলের কোচ ও বর্তমান অধিনায়ক বসে সেটা ঠিক করবেন। তার পরে তাঁরা শ্রীনিবাসনকে জানাবেন। উনি বাকি সবাইকে সেটা জানিয়ে দেবেন। তত দিন সবাইকে চুপ থাকতে বলা হয়েছে।”

বিশ্বনাথনের কথা থেকে পরিষ্কার, নিজের উত্তরসূরি ধোনিই বেছে নেবেন। তাঁকে সাহায্য করবেন কোচ স্টিফেন ফ্লেমিং। গতবছর আইপিএল-এর পরই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ধোনি জানিয়ে দেন, সমর্থকদের কথা ভেবে অন্তত আরও একবছর খেলবেন তিনি।

আরও পড়ুন- সচিনের সামনেই তাঁর করা রেকর্ড ভাঙলেন সরফরাজের ভাই, কি নজির গড়লেন তিনি?



Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...