Sunday, May 3, 2026

মঙ্গলেই কংগ্রেস আসনরফা চূড়ান্ত না করলে একাই লড়বে বামেরা! ফ্রন্টের বৈঠকে কড়া সিদ্ধান্ত

Date:

Share post:

জোট নিয়ে যতই বাম-কংগ্রেস লাফাক না কেন, বঙ্গে এখনও আসনরফা বিশ বাঁও জলে। এই পরিস্থিতিতে কংগ্রেসকে (Congress) ডেডলাইন বেঁধে দিল বামফ্রন্ট। মঙ্গলবারের মধ্যে কংগ্রেস নিজেদের অবস্থান না জানালেন বাংলায় একাই লড়বে বামেরা। সিদ্ধান্ত হয় বামফ্রন্টের (Leftfront) বৈঠকে। এদিকে, মঙ্গলবার, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে, তাতে বাংলার আসন নিয়ে কোনও উল্লেখ নেই।

সেকুলার ফন্টের জোট সঙ্গী হিসেবে অতিরিক্ত আসন চেয়েছিল আইএসএফ। বৈঠকে সেই দাবিও মানা হয়নি বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই বাংলার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল (TMC)। প্রায় অর্ধেক কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। তৃণমূল একা লড়ার সিদ্ধান্ত নেওয়ায় চাপে বাম-কংগ্রেস (Left-Congress)। এখন তাদের মধ্যে আসন সমঝোতাতেও ঢিলেমি করছে কংগ্রেস (Congress)। ফলে বামেরা মরিয়া। মঙ্গলবার পর্যন্ত আলোচনার শুরুর ডেডলাইন দিয়েছে।

এদিকে, কংগ্রেসের সঙ্গে জোটে আসন সমঝোতা নিয়ে সমস্যা করতে পারে বামফ্রন্টের শরিকরা। ফরওয়ার্ড ব্লক ও সিপিআই (CPI) তাদের দাবি থেকে সরবে না। উল্টে ফরওয়ার্ড ব্লক জানিয়ে দিয়েছে, কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট বা কোনও আসনে কংগ্রেসকে সমর্থন করবে না। কিন্তু জোট চায় সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এখন দিল্লিতে। তিনি ফেরার আগে কংগ্রেস রফা না করলে, সেলিম ফেরার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট।




Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...