Monday, March 16, 2026

টেস্ট ক্রিকেটে বোলারদের মধ্যে শীর্ষস্থানে রবিচন্দ্রন অশ্বিন

Date:

Share post:

আইসিসি টেস্ট বোলিংয়ের নতুন ব়্যাঙ্কিং প্রকাশ হয়েছে।টেস্ট ক্রিকেটে বোলারদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় অশ্বিন তাঁর সতীর্থ বোলার যশপ্রীত বুমরাহকে পিছনে ফেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন অশ্বিন। এই সিরিজে সবথেকে বেশি উইকেট তিনিই শিকার করেছেন।

অন্যদিকে যশপ্রীত বুমরাহ এই তালিকায় ২ ধাপ নীচে নেমে গিয়েছেন। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন তিনি যে বিশ্রাম নিয়েছিলেন, সেই ফলই তাঁকে আপাতত ভুগতে হচ্ছে। এই বিশ্রাম গ্রহণের আগে বুমরাহ তিনটে টেস্ট ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকার করেছিলেন। কিন্তু, রাঁচি টেস্ট ম্যাচে তাঁর না খেলার প্রভাবই এবার আইসিসি ব়্যাঙ্কিংয়ে পড়েছে।

আইসিসি-র সাম্প্রতিকতম টেস্ট ব়্যাঙ্কিংয়ে অশ্বিন ৮৭০ রেটিং পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে উঠে এসেছেন। তিনি এক ধাপ লাফিয়ে এই যোগ্যতা অর্জন করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে তিনি ১০ ইনিংসে মোট ২৬ উইকেট শিকার করেছেন। সেই পুরস্কারই এবার হাতেনাতে পেলেন তিনি। এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন জস হ্যাজেলউড এবং জসপ্রীত বুমরাহ। দুজনেই ৮৪৭ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন অর্থাৎ অশ্বিনের থেকে তাঁরা দুজনেই ২৩ পয়েন্ট পিছিয়ে রয়েছেন।

এই আইসিসি ব়্যাঙ্কিংয়ে যদি প্রথম ১০ বোলারের নাম উল্লেখ করতে হয়, তাহলে সেই তালিকায় ভারতের তিন বোলার রয়েছেন। অশ্বিন এবং বুমরাহ ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি আবার ৭৮৮ রেটিং পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে আছেন। কিন্তু, বুমরাহ তিন নম্বরে নেমে আসার কারণে রাবাডাকেও এক ধাপ নীচে নামতে হয়েছে। তিনি ৮৩৪ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন। অন্যদিকে ৮২০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের মতো অস্ট্রেলিয়ারও দুই বোলার এই তালিকায় প্রথম পাঁচে রয়েছেন।

 

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...