Tuesday, June 23, 2026

বেসরকারি উপগ্রহ উৎক্ষেপণের স্বপ্নভঙ্গ! ব্যর্থ জাপান

Date:

Share post:

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মহাশূন্যে বিলীন ইতিহাস! উৎক্ষেপণের কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল জাপানের প্রথম বেসরকারি উপগ্রহ বহনকারী কাইরোস রকেট (Kairos Rocket)। নজির গড়তে ব্যর্থ স্পেস ওয়ান (Space One)।

উৎক্ষেপণের মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই মধ্যেই আকাশে দেখা গেল ধোঁয়ার বলয়, সব শেষ। টোকিওর (Tokyo) সংস্থা স্পেস ওয়ানকে এই উপগ্রহ উৎক্ষেপণের দায়িত্ব দেওয়া হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললেই ইতিহাস তৈরি হতে পারত। কিন্তু হলো না। ৬০ ফুট দীর্ঘ কাইরোস রকেটটি শূন্যে ওঠার পরই আচমকা তীব্র বিস্ফোরণ। জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ল আশেপাশে। উৎক্ষেপণের ৫১ মিনিটের মধ্যেই সফল ভাবে বেসরকারি উপগ্রহ স্থাপনের পরিকল্পনা থাকলেও তা ব্যর্থ হল। গত বছর পরীক্ষামূলক উৎক্ষেপণের ক্ষেত্রে জাপানে এই একই ঘটনা দেখা গেছে। এবারে অনেক বেশি সতর্কতা অবলম্বন করেও কোনও লাভ হলো না।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...