Friday, March 13, 2026

দিনেদুপুরে ফের শহরে লিফট বিভ্রাট! আলিপুরের প্রশাসনিক ভবনে পা আটকে বিপাকে চম্পাহাটির বাসিন্দা

Date:

Share post:

ফের শহরে লিফট (Lift) বিপর্যয়! ঘটনাকে কেন্দ্র করে বুধবার কর্মব্যস্ত দিনে রীতিমতো শোরগোল পড়ে যায় আলিপুর জেলাশাসক দফতরে (Alipore District Magistrate Ofiice)। সূত্রের খবর, এদিন দুপুরে ট্রেজারি বিল্ডিংয়ে লিফটে উঠতে গিয়ে আচমকাই পা আটকে যায় এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও পরে ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিকে দমকলবাহিনী (Fire Brigade) উদ্ধার করতে সক্ষম হয় বলে খবর। সূত্রের খবর, চম্পাহাটির (Champahati) ওই বাসিন্দার নাম সাহাবুদ্দিন মোল্লা (Sahabuddin Molla)। এদিন দফতরের ৬ তলায় লিফটে উঠে পা দিয়ে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আর সেই সময় আচমকা বন্ধ হয়ে যায় লিফটের দরজা। এরপরই সাহাবুদ্দিনের পা লিফটের বাইরে ঝুলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন লিফটে সাহাবুদ্দিনের ডান পা আটকে বাইরের দিকে ঝুলতে থাকে। পরিস্থিতি বেগতিক বুখে প্রথমে লিফট বন্ধ করে পরে দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় সাহাবুদ্দিনকে উদ্ধার করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক দমকল কর্মী জানান, তাঁর ডান পা লিফটে আটকে ঝুলছিল। তবে সেই অবস্থাতে আটকে পড়েও এতটুকু বিচলিত হননি তিনি। দমকলকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জলও খেতে চান তিনি। পাশাপাশি সাহাবুদ্দিনের লিফটে আটকে থাকা অবস্থায় অত্যন্ত গরম লাগার কারণে তাঁর জন্য পাখারও বন্দোবস্ত করা হয়।

তবে দমকল কর্মীদের অভিযোগ, এদিন বেশি লোক থাকা অবস্থাতেই সাহাবুদ্দিন লিফটে উঠতে গিয়ে বিপত্তি বাঁধে। বর্তমানে আহত অবস্থায় চম্পাহাটির বাসিন্দাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। হাঁসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা গুরুতর নয়।

spot_img

Related articles

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস! জোড়াসাঁকোর বহুতলে আতঙ্ক

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস উত্তর কলকাতার (North Kolkata) জোড়াসাঁকোর (Jorasanko) কলাবাগান এলাকায়। শুক্রবার (Friday) সকালে একটি পুরনো...

উত্তরে ঝড়-বৃষ্টির দাপট, উইকেন্ডে দুর্যোগ দক্ষিণবঙ্গেও! 

শুক্রবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। ভারী বৃষ্টি...

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...