Friday, May 15, 2026

দ্বিতীয়বার যাবজ্জীবন জেল! প্রাক্তন সাংসদ মুখতার আনসারির সাজা ঘোষণা আদালতের

Date:

Share post:

একজীবনে কখনও তিনি গ্যাংস্টার, কখনও বিধায়ক, কখনও সাংসদ। আবার আদালতের সামনে এসে যাবজ্জীবন সাজার মুখেও পড়লেন উত্তরপ্রদেশের কুখ্যাত রাজনীতিক মুখতার আনসারি (Mukhtar Ansari)। তবে বুধবার বেআইনি অস্ত্র রাখার মামলায় দ্বিতীয়বার যাবজ্জীবন সাজার (Life imprisonment) মুখে পড়লেন প্রাক্তন বিএসপি (BSP) নেতা। ফলে যাবজ্জীবন সাজায় জেলবন্দি অবস্থাতেই দ্বিতীয় যাবজ্জীবনের সাজা শুনলেন তিনি।

এখনও পর্যন্ত আটটি বিভিন্ন মামলায় সাজা ঘোষণা হয়েছে মুখতার আনসারির নামে। ১৯৯১ সালে বারাণসীতে খুন ও দুই সম্প্রদায়ের বিবাদ লাগানোর দায়ে ২০২৩ সালের জুনমাসে যাবজ্জীবন সাজা ঘোষণা হয় তাঁর নামে। সেই সঙ্গে বর্তমানে কংগ্রেস নেতা অবধেশ রাই হত্যা মামলায় জেলবন্দি মুখতার।

অন্যদিকে ১৯৮৭ সালে বেআইনি অস্ত্র রেখে তার জন্য জাল কাগজ তৈরির অভিযোগ তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়। সেই মামলাতেই ১২ মার্চ বিশেষ এমপি-এমএলএ কোর্ট (MP/MLA Court) তাঁকে দোষী সাব্যস্ত করে। বুধবার তাঁকে যাবজ্জীবনের সাজা শোনানো হয়।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...