Sunday, May 17, 2026

অনুদানের টাকা আটকে রেখেছে মোদি সরকার! লোকসভা ভোটের আগেই বড় বিপাকে কংগ্রেস

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। কিন্তু এমন আবহে চিন্তা কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেসের (Congress)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) দাবি, প্রচারের জন্য যেটুকু অর্থের (Money) প্রয়োজন তা নাকি নেই হাত শিবিরের কাছে। পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, সাধারণ মানুষ কংগ্রেসকে যে টাকা অনুদান দিয়েছিলেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই চিরতরে বন্ধ করে দিয়েছে বিজেপি শাসিত এনডিএ সরকার (NDA Govt)। পাশাপাশি তাঁদের মাথার উপর চাপানো হয়েছে বিপুল অঙ্কের জরিমানার (Fine) বোঝা। আর সেকারণেই লোকসভার প্রচার শুরুর আগে মাথায় হাত কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্কের।

তবে এদিন দলের এমন অবস্থার জন্য মোদি সরকারকে কাঠগড়ায় তুলে খাড়গের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত করতে সকলকে একজোট হতে হবে এবং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই রক্ষা করা যাবে দেশের গণতন্ত্র ও সংবিধানকে। কংগ্রেস সভাপতির আরও অভিযোগ, নির্বাচনে সকলকেই প্রতিদ্বন্দ্বিতা করার সমান সুযোগ দেওয়া উচিত, কিন্তু কেন্দ্রের মোদি সরকার রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ক্ষমতার জোরে  কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে এবং আয়কর বিভাগকে কাজে লাগিয়ে বিপুল জরিমানা চাপিয়েছে। এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচনী বন্ডের মাধ্যমে যে বিজেপি নিজেদের পকেটে হাজার হাজার কোটি টাকা ঢুকিয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্য সামনে আনছে না।

এছাড়াও এদিন দেশবাসীকে সাবধান করে কংগ্রেস সভাপতি বলেন, কোনও প্ররোচনায় পা দেবেন না। বিজেপির সবাই প্রতারক, শুধু মিথ্যা কথা বলে। সত্য লুকিয়ে ভুল তথ্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...