Tuesday, March 17, 2026

‘শূন্য’র খেসারত, ১২ হাজারের জায়গায় ভুল করে ১২ লক্ষ টাকা দান!

Date:

Share post:

ছোটবেলা থেকে শেখানো হয় হিসেব করার সময় একটু সতর্ক থাকার দরকার। বিশেষ করে অংকের মতো কঠিন বিষয়বস্তুকে হালকা ভাবে নেওয়া উচিত নয়। হাতেনাতে তার প্রমাণ পেলেন ৩১ বছরের মাইকেল। দুটো শূন্য দেখতে হয়তো অর্থহীন, কিন্তু এর জন্যই জীবনের মানে বদলে গেল সানফ্রান্সিসকোর বাসিন্দার। পরোপকারী হিসেবে পরিচিত মাইকেল ১২ হাজারের পরিবর্তে নিজের ভুলে দুটো শূন্য এক্সট্রা লিখে ১২ লক্ষ টাকা দান করে ফেললেন!

বাংলায় একটা প্রবাদ আছে, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এই কথাটার অর্থ এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন মাইকেল। বাংলাদেশের বেশ কিছু জেলায় দারিদ্রসীমার নীচে থাকা বাচ্চাদের অন্ন, বস্ত্র এবং পড়াশোনার দায়িত্ব নিয়েছে বলে এক স্বেচ্ছাসেবী সংস্থা মাইকেলের কাছে কিছু সাহায্য চায়। স্ত্রীর সঙ্গে আলোচনা করে মাইকেল ঠিক করেন ১২ হাজার টাকা দেবেন ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে। সেই মতো ওই সংস্থার কাছ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চান মাইকেল। ব্যাংকে যাওয়ার সময় না পেয়ে অনলাইনে টাকা ট্রান্সফার করে দেন। আর এখানেই যত গন্ডগোল। তাড়াহুড়োতে দুটো শূন্য বেশি লিখে ফেলেন তিনি। হুঁশ ফেরে যখন টাকা ডেবিট হওয়ার মেসেজ আসে মোবাইলে। এ কী, ১২ হাজার কই ১২ লক্ষ টাকা ট্রান্সফার করেছেন তিনি! ততক্ষণে যা হবার হয়ে গেছে, তাই আপাতত হাত কামড়ানো ছাড়া আর কিছু করার নেই ৩১ বছরের মাইকেলের।


spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...