Saturday, May 16, 2026

‘টি-২০ বিশ্বকাপ জিততে হলে দলে কোহলিকে প্রয়োজন’, গুঞ্জন উড়িয়ে বললেন এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

চলতি বছরই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তবে এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আগে একটি গুঞ্জন শোনা যায়, টি-২০ বিশ্বকাপের জন্য নাকি ভারতীয় দলে বিরাট কোহলিকে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর নতুনদের সুযোগ দিতেই কোহলিকে বলে টিম ইন্ডিয়া দলে ভাবছে না বিসিসিআই। তবে জল্পনা উড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত । তিনি বলেন, টি-২০ বিশ্বকাপ ভারতের হাতে তুলতে কোহলিকে দরকার টিমের।

এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “টি-২০ বিশ্বকাপে কোহলি ছাড়া ভারতীয় দল ভাবাই যায় না। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে কোহলি সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল ভারতকে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল কোহলি। কারা এসব কথা বলছে? যাঁরা গুঞ্জন ছড়াচ্ছে তাঁদের আর কোনও কাজ নেই? টি-২০ বিশ্বকাপ ভারতকে জিততে হলে বিরাট কোহলিকে স্কোয়াডে রাখতেই হবে।”

সম্প্রতি গুঞ্জন ছড়ায়,ভারতীয় দলে বিরাটকে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন প্রজন্মকে সুযোগ দিতেই নাকি এমনটাই বিসিসিআই ভাবছে বলে সূত্রের খবর। তবে তার আগে আইপিএল-এ কোহলির পারফরম্যান্স দেখা হবে। জানা যাচ্ছে আইপিএল-এর পর প্রধান নির্বাচক অজিত আগারকার বসবেন কোহলি্র সঙ্গে। আগারকে এই দ্বায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের ত্রফ থেকে এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন- কেন দলে নেওয়া হল স্টার্ককে? আইপিএল শুরুর আগে জানালেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর



Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...