Thursday, May 14, 2026

সমীক্ষা ভুল প্রমাণিত হবে, বাংলায় ৩০ থেকে ৩৫ আসন পাবে তৃণমূল! দাবি কুণালের

Date:

Share post:

লোকসভা ভোটের আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ও পেশাদার সংস্থাগুলি প্রাক-নির্বাচনী সমীক্ষা বা ওপিনিয়ন পোল দেখাতে শুরু করেছে। অর্থাৎ, কিছু স্যাম্পেল সার্ভের উপর ভিত্তি করে মানুষের মন বোঝার চেষ্টা। এবং সেই জায়গা থেকে কোন রাজনৈতিক দল কোন জায়গা থেকে কটি আসন পেতে পারে তার একটি ইঙ্গিত।

বিভিন্ন সংস্থার ওপিনিয়ন পোল বলছে বাংলায় সবচেয়ে বেশি আসন পাবে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে সেই সংখ্যা ২৫- এর বেশি নয়। তারপরই থাকবে বিজেপি। তারা তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলবে। তবে বাম ও কংগ্রেস এবারও শূণ্য হবে। খুব বেশি হলে একটি আসন জুটতে পারে তাদের কপালে।

ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন, প্রাক নির্বাচনী সমীক্ষা ভুল প্রমাণিত হবে। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, ”আমাদের টার্গেট ৪২ – ৪২। তবে লোকসভা ভোটে তৃণমূল ৩০ থেকে ৩৫ আসন নিশ্চিতভাবে পাবে। বাম, কংগ্রেস শূন্য পাবে। কোথাও কোনও আসন পাবে না তারা। আর বিজেপিকে কীভাবে দুটি, তিনটি, চারটি আসনে বেঁধে রাখা যায়, তা দেখতে হবে।” পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ভোট দেবেন। বিজেপি সহ বিরোধীদের কোনও সংগঠন নেই।

অতীতে বাংলায় ৭ থেকে ৮ দফায় ভোট হয়েছে। এবারও তেমনই হতে চলেছে। এ প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, ”আমরা চেয়েছি একদফায় ভোট হোক। বেশি দফায় ভোট করে কী হবে? বরং স্কুল, কলেজগুলিতে বেশিদিন ধরে কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে। তাতে পড়াশোনার ক্ষতি। এছাড়া মানুষজনও বিব্রত থাকবেন। আমরা চাই, বাংলার ৪২ আসনে একদফায় ভোট হয়ে যাক। রাজ্যে অবাধ , শান্তিপূর্ণ ভোটের পরিবেশ আছে। একদফায় ভোট হলে সমস্যা নেই।”

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...