Wednesday, June 3, 2026

প্রথমে ‘পাগলা দাশু’ পড়ুন! রাজ্যপালের ভোটের দিন রাস্তায় থাকার ইচ্ছে নিয়ে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

সবসময়ই রাজ্যের সঙ্গে একটি সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টায় থাকেল রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এবার তিনি ঘোষণা করলেন লোকসভা নির্বাচনে তিনি না কি সকাল থেকে রাস্তায় থাকবেন। শনিবার, তাঁর এই মন্তব্যের পরেই আনন্দ বোসকে সুকুমার রায়ের পাগলা দাশু পড়ার পরামর্শ দিয়ে মোক্ষম খোঁচা তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষের (Kunal Bose)। সুষ্ঠু ভোট করাতে উদ্যোগী হলে, কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করুন-বার্তা কুণালের।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগেই রাজ্যপাল আনন্দ বোস (CV Anand Bose) এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “লোকসভা নির্বাচনের প্রথম পর্ব থেকে ভোটের ময়দানে থাকবে। সকলের ঘুম ভাঙার আগেই রাস্তায় নামব। ভ্রাম্যমাণ রাজভবন বা জন রাজভবন হিসেবে থাকব। মানুষের সবসময় কাছে পাবেন। মানুষের রক্ত দিয়ে রাজনীতির হোলি খেলা বরদাস্ত নয়।”

আনন্দ বোসের এই মন্তব্যের পরেই তাঁকে ধুয়ে দিলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপালকে ‘পাগলা দাশু’ টাইপের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন কুণাল। তাঁর কথায়, রাজ্যপাল অত্যন্ত শিক্ষিত-গুণী মানুষ। তাঁকে অনুরোধ করব সুকুমার রায়ের ‘পাগলা দাশু’টা প্রথমে পড়ুন। এর পরেই তৃণমূল নেতা বলেন, পারলে রাজ্যপাল ওই দিন বাড়ি থাকুন। আর যদি বিজেপি, সিপিএম গোলমাল বাঁধানোর চেষ্টা করে, তৃণমূল সেই ফাঁদে পা দেবে না। এর পরেই তীব্র আক্রমণ করেন কুণাল বলেন, গত বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। কিন্তু একটাই ঘটনা ঘটেছিল শীতলকুচিতে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে অনেকের মৃত্যু হয়েছে। সুতরাং এবার রাজ্যপাল লক্ষ্য রাখুন কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো আচরণ না করে। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা না করে। তৃণমূল নেতার কথায় রাজ্যপালের যদি সত্যিই সুষ্ঠু নির্বাচন করারনোর ইচ্ছে থাকে, তাহলে তিনি নির্বাচন কমিশমনের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির ক্যাডারের মতো ভোটে কাজ না করে সেদিকে নজর রাখুন।




Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...