Wednesday, May 20, 2026

সাতসকালে বেকবাগানে গাছ উপড়ে বিপত্তি! দীর্ঘক্ষণের চেষ্টায় স্বাভাবিক যান চলাচল

Date:

Share post:

সাতসকালে শহরে গাছ ভেঙে (Tree Uprooted) বিপত্তি! শনিবার সকালে একেবারে ব্যস্ততম রাস্তার উপর গাছ ভেঙে পড়ার ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঠিক তেমনই দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বেকবাগানে (BeckBagan)। সূত্রের খবর, এদিন সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে (Amir Ali Avenue) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বট গাছ। স্থানীয় সূত্রে খবর, এখানে প্রায়শই রাস্তার কাজ চলার কারণে খোঁড়াখুঁড়ি চলছিল। আর সেকারণে কয়েকদিন আগেই মাটি নরম হয়ে কিছুটা হেলে পড়ে বট গাছটি। আর শুক্রবার রাতভর ঝোড়ো হাওয়ার কারণে শনিবার সাতসকালে একেবারে রাস্তার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ভোরের দিকে দুর্ঘটনা (Accident) ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

 

এদিকে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরকেও। এরপর দফতরের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় সুবিশাল বট গাছটিকে গ্যাস কাটার দিয়ে কেটে রাস্তা থেকে সরাতে বাধ্য হয়। যদিও এদিনের আচমকা দুর্ঘটনার জেরে থমকে যায় যান চলাচল। সকালে কাজে বেরিয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। তবে কিছুক্ষণ পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...