Sunday, May 17, 2026

বাড়ল মহিলা ভোটার, শতায়ু পার ২.১৮ লক্ষ!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election Schedule) নির্ঘণ্ট প্রকাশিত হল। সাতদফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner)। ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করে জানানো হয়েছে যে এবছর মহিলা ভোটারের (Female Voter)সংখ্যা বেড়েছে। মোট ভোটার ৯৬. ৮ কোটি। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ৮২ লক্ষ। তবে সবথেকে চমক দেওয়ার বিষয় হল এবছর শতায়ু পার ভোটারের সংখ্যা প্রায় ২.১৮ লক্ষ। ৮০ বছরের বেশি বয়সীদের নিজের বাড়িতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে কমিশনার এদিন জানান যে সমীক্ষায় দেখা গেছে বয়স্কদের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রবণতা বেশি।

নির্বাচন কমিশনা এদিন যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা গেছে ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন প্রায় ৪৮ হাজার। ১.৮ কোটি ভোটার প্রথমবার ভোট দেবেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৮৮.৪ লক্ষ। ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি। বাংলায় ৪ লক্ষেরও বেশি ভোটার বেড়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৯৩৬ জন। এছাড়াও ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫ লক্ষ ৬৩ হাজার ৫২১ জন পুরুষ, ৫লক্ষ ৭০হাজার ৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৩০ হাজার ৯৮১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৪ হাজার ৯৬০জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৮৩৭জন।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...