Wednesday, May 13, 2026

৪০ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান, জলদস্যুদের থেকে পণ্যবাহী জাহাজ উদ্ধার নৌসেনার

Date:

Share post:

দেড় দিন ধরে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে গ্রেফতার ৩৫ জন সোমালি জলদস্যু। পাশাপাশি জাহাজ কর্মীসহ মাল্টার পণ্যবাহী জাহাজও উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা (Indian Navy)।

মাল্টার পণ্যবাহী জাহাজ এমভি রুয়েনকে শুক্রবার থেকেই উদ্ধার করার চেষ্টা করছিল ভারতীয় সেনা। অপহৃত ওই জাহাজটির পিছু ধাওয়া করে নৌসেনার আইএনএস কলকাতা। প্রায় ৪০ ঘণ্টা ধরে চলে রুদ্ধশ্বাস অপারেশন। আকাশ পথে হেলিকপ্টারেও নজরদারি চালানো হয়। জলদস্যুরা একনাগাড়ে জাহাজ ও কপ্টারে গুলি করতে থাকে। আইএনএস কলকাতার সঙ্গে এই অভিযানে যোগ দেয় রণতরী আইএনএস সুভদ্রা (INS Subhadra)। অবশেষে উদ্ধার হয় পণ্যবাহী জাহাজ।এমভি রুয়েনের সমস্ত কর্মীকেও অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছেন ভারতীয় নৌসেনা।

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...