Friday, June 5, 2026

ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ছুটি বাতিল!

Date:

Share post:

অষ্টাদশ লোকসভা নির্বাচনের (Loksabha Election) নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পরই রাজ্য পুলিশের (West Bengal police) সব ছুটি বাতিল করল সরকার (Government of West Bengal)। শনিবার থেকেই লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। আজ রবিবার থেকেই সব স্তরে রাজ্য পুলিশের ছুটি বাতিল। নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই দিকে কড়া পদক্ষেপ এবং দৃষ্টি দেওয়ার জন্য সব রাজ্যকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission)। এরপরই পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি হল।

শনিবার কমিশন জানিয়েছে এই বছর সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু হলেও ইতিমধ্যেই জেলায় জেলায় প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরা। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা সঠিক রাখতে পুলিশের কাঁধে বড় দায়িত্ব। ঠিক সেই কথা মাথায় দেখেই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...