Saturday, May 16, 2026

নজরে লোকসভা নির্বাচন, নতুন পোর্টাল চালু করল রাজভবন

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে (Lokshava Election 2024) সামনে রেখে রাজভবনে একটি নতুন পোর্টাল চালু হল। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) আজ এই নতুন পোর্টালের উদ্বোধন করেন।logsabha.rajbhavankolkata@gmail.com ঠিকানার ওই পোর্টালের মাধ্যমে রাজ্যের নাগরিকরা ভোট সংক্রান্ত বিষয় নিজেদের পরামর্শ ও অভিযোগ জানাতে পারবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও আশ্বাস দেওয়া হয়েছে রাজভবনের তরফে।

উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজভবনে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি পিস রুম চালু করা হয়েছিল। এবার লোকসভা ভোটকে সামনে রেখে নতুন পোর্টাল চালু করা হলো। রাজ্যপাল আগেই জানিয়েছেন লোকসভা ভোটের দিনগুলিতে তিনি রাস্তায় থেকে ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের মীমাংসা করবেন।

আরও পড়ুন- ব্রিগেডের পর এবার দক্ষিণ দিনাজপুর, জনগর্জন সভায় প্রচারে ঝড় তুলবেন অভিষেক

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...