Wednesday, May 13, 2026

ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল! ইডির তলবকে ‘বেআইনি’ কটাক্ষ আপের

Date:

Share post:

ফের ইডির (Enforcement Directorate) হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। রবিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আপ সুপ্রিমোকে (AAP Supremo) জোড়া সমন পাঠিয়ে সোমবারই হাজিরার নির্দেশ দেয়। কিন্তু এদিন সকালে যাওয়ার কথা থাকলেও আম আদমি পার্টির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আজ হাজিরা দেবেন না কেজরিওয়াল। সেই সঙ্গে ভোটের মুখে লাগাতার কেন্দ্রের মোদি সরকারের নির্দেশে ইডির এই ‘অতিতৎপরতা’কে কটাক্ষ করে ইডির তলবকে ‘বেআইনি’ বলেও অভিহিত করেছে আপ।

রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে জোড়া সমন পাঠিয়েছিল ইডি। প্রথম সমনে দিল্লির আবগারি মামলায় আগামী ২১ মার্চ হাজিরা দিতে হবে কেজরিওয়ালকে। আর দ্বিতীয় সমন অনুযায়ী দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় দিল্লি সোমবার হাজিরার কথা ছিল আপ সুপ্রিমোর। কিন্তু সোমবার সকালেই দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় আজ হাজিরা দিতে পারছেন না কেজরিওয়াল। যদিও বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা এবং কেজরিওয়ালকে সমন পাঠানোর পিছনে বিজেপির চক্রান্তকেই কাঠগড়ায় তুলে আপের অভিযোগ, লোকসভা ভোটের আগে ইডি এবং সিবিআইকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি। গত ফেব্রুয়ারি মাসেই জল বোর্ডে আর্থিক তছরুপ মামলার তদন্তে ইডি দিল্লি জুড়ে একাধিক আপ নেতা এবং আমলার বাড়িতে হানা দেয়। আর তারপরই লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই ফের উঠেপড়ে লাগল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও শনিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গিয়ে আবগারি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন কেজরিওয়াল। এরপরই কোর্ট নির্দেশ দেয়, এখনই আপ সুপ্রিমোকে গ্রেফতার করতে পারবে না ইডি। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার ফের নতুন মামলায় তলব করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে। তবে সোমবার হাজিরা এড়িয়ে কেজরি নিজের বিপদ ডেকে আনলেন কী না তা সময় বলবে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...