Saturday, March 14, 2026

আইপিএল-এর আগে ফের একবার প্রকাশিত ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি, নতুন এই দুই ক্রিকেটার

Date:

Share post:

আইপিএল-এর আগে ফের একবার প্রকাশ করা হল ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি। নতুন চুক্তিতে ঢুকলেন টেস্ট দলের নতুন দুই ক্রিকেটার সরফরাজ খান এবং ধ্রুভ জুরেল। গ্রুপ সি-তে রাখা হয়েছে তাঁদের। বছরে এক কোটি টাকা করে পাবেন তাঁরা।

ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেই বোর্ডের চুক্তিতে ঢুকে পড়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন সরফরাজ এবং ধ্রুভ। বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তির মধ্যে থাকতে হলে এক মরশুমে অন্তত তিনটি টেস্ট খেলতে হবে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ অভিষেক হয় সরফরাজ এবং জুরেলের। চতুর্থ টেস্টের পর বোর্ড বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল ধর্মশালা টেস্টে সরফরাজ এবং জুরেল যদি খেলেন, তাহলে বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকার জন্য যোগ্যতা অর্জন করবেন। তাঁরা ধর্মশালা টেস্ট খেলেন। সোমবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর বোর্ড জানিয়ে দেয় যে, সরফরাজ এবং জুরেলকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হওয়ার পর ব্যাট হাতে সফল হন সরফরাজ এবং জুরেল। তিন টেস্টে সরফরাজ করেছিলেন ২০০ রান। সরফরাজের ব্যাটিং দেখে মুগ্ধ হন সকলেই। অপরদিকে জুরেল তিনটি টেস্টে ১৯০ রান করেন। একটি অর্ধশতরানও করেন তিনি। একটি ম্যাচে ৯০ রান করে আউট হয়ে যান।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...