Monday, March 16, 2026

ভোটের মুখে মালদহে BJP-তে বড় ভা.ঙন! তৃণমূলে যোগ দিলেন জেলা সহ সভাপতি

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি! তৃণমূলে যোগদান করলেন মালদহে বিজেপির সহসভাপতি তথা গাজলের প্রাক্তন বিধায়ক দীপালি বিশ্বাস। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে দলত্যাগ করেছিলেন গাজোলের তৎকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক দিপালী বিশ্বাস। তারপর তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছিলেন। অবশেষে চার বছরের মধ্যেই ফের পুরনো দলেই ফিরে এলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেত্রী দিপালী বিশ্বাস ও তার স্বামী রঞ্জিত বিশ্বাস। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সরকার।

বিজেপির উত্তর মালদহের সহ-সভাপতি পদের দায়িত্ব ছিলেন দিপালী বিশ্বাস। রঞ্জিত বিশ্বাস ছিলেন মালদহ বিধানসভার পর্যবেক্ষক। এদিন গাজোলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপি নেত্রী দিপালী বিশ্বাস ও তার স্বামী রঞ্জিত বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সী। উপস্থিত ছিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়, সাগরিকা সরকার, দীনেশ টুডু প্রমূখ। সংবাদ মাধ্যমের সামনে দিপালী দেবী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তৃণমূল কংগ্রেসের যোগদান।

আরও পড়ুন- C. V. Ananda Bose: বিধানসভায় পাশ হওয়া দুটি বিলে অনুমোদন রাজ্যপালের

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...