Wednesday, May 13, 2026

বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্যের! ভোটে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এবার স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায়

Date:

Share post:

বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্যের। রাজ্যে ভোটে মোতায়েন হওয়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এবার রাজ্য সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। একই সুযোগ পাবেন ভিন রাজ্য থেকে ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষায় আসা অন্যান্য রাজ্যের পুলিশ কর্মীরাও। এবারের লোকসভা ভোটে রাজ্যে রেকর্ড সংখ্যক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। এই বিপুল সংখ্যক বাহিনীর থাকা, খাওয়া, যাতায়াত সহ যাবতীয় খরচ বহন করতে হবে রাজ্য সরকারকেই। তা স্বত্বেও এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিনামূল্যে চিকিৎসার সুযোগও যুক্ত করল রাজ্য। মানবিক কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

জওয়ানরা যাতে এই সুযোগ পান তা নিশ্চিত করতে রাজ্যের স্বরাষ্ট্র দফতর নির্দেশিকা জারি করেছে। সমস্ত জেলার পুলিশ সুপার ও কমিশনারদের উদ্দ্যেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে ভোটের ডিউটিতে এসে কোনো জওয়ান অসুস্থ হয়ে পড়লে বা আহত হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে তাদের যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। এর পাশাপশি রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে থাকা বেসরকারি হাসপাতালে ওই জওয়ানরা ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। তাঁদের চিকিৎসা সংক্রান্ত এই খরচ রাজ্য সরকারই বহন করবে।

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে আত্মবিশ্বাসী সুনীল, জানালেন প্রতিপক্ষকে চেনেন হাতের তালুর মতন

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...