Wednesday, May 13, 2026

উদ্বেগ বাড়াচ্ছে গার্ডেনরিচ! বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার সকাল থেকেই ফের শুরু উদ্ধারকাজ

Date:

Share post:

মঙ্গলবার রাতভর বৃষ্টির পর বুধবার সকাল থেকেই গার্ডেনরিচে (Gardenreach) জোরকদমে শুরু উদ্ধারকাজ (Rescue Operation)। ধ্বংসস্তূপ সরিয়ে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন কলকাতা পুরসভা (KMC) এবং এনডিআরএফ (NDRF) বিভাগের কর্মীরা। এদিকে মঙ্গলবার রাতেই ধ্বংসস্তূপের তলা থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বলে খবর। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃতের নাম মহম্মদ জামাল (৪০)। তবে এখনও পর্যন্ত গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। এদিকে ধ্বংসস্তূপের এখনও কেউ আটকে আছেন কী না তা জানতে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

তবে মঙ্গলবার রাতভর বৃষ্টির কারণে বুধবার সকালে উদ্ধারকাজ শুরু হতে কিছুটা সময় লেগে যায়। এদিকে দুর্ঘটনার পর দু’দিন কেটে গেলেও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও শেষ হয়নি। মূলত বৃষ্টির কারণে বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ। তবে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টই জানিয়েছেন, বেআইনি নির্মাণ একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আর সেকারণেই তিনি তা দূর করতে পারছেন না। তবে হাল ছাড়বেন না বলেও পরিষ্কার জানিয়েছেন ফিরহাদ। পাশাপাশি, স্থানীয় কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে দুর্ঘটনার সমস্ত দায় পুরসভার বিল্ডিং বিভাগের দিকেই ঠেলে দিয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার গার্ডেনরিচকাণ্ডে মহম্মদ সরফরাজ পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...