Sunday, May 3, 2026

লোকসভা ভোটের মুখে প্রকাশ্যে বিজেপির ‘প্রতিহিংসা’! স্বরূপের বাড়িতে আয়কর হানায় চাঞ্চল্য

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিন যত এগিয়ে আসছে ততই তল্লাশির নামে বিরোধীদের হেনস্থা করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার (Modi Govt)। বিশেষত যেসব বিরোধী রাজ্যে বিজেপি (BJP) পরিষ্কার বুঝতে পারছে তাঁদের ভালো ফলের আশা নেই, সেই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাঠিয়ে ম্যারাথন হেনস্থা করা হচ্ছে বিরোধীদের। সেই তালিকায় সবার প্রথমেই রয়েছে বাংলার নাম। যেখানে সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জোর করে রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করছে মোদি সরকার। যদিও দিনভর তল্লাশি শেষে আসল নিটফল যে বড় শূন্য তা আগেও প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। বুধবার সাতসকালে সেই ছবিই সামনে এল। এদিন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বাড়িতে হানা আয়কর দফতরের আধিকারিকদের (Income Tax Department)। সকাল সাড়ে ৫টা নাগাদ স্বরূপ তাঁর নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থা। তবে আয়কর দফতর সূত্রের খবর, রিয়েল এস্টেট সংক্রান্ত মামলার তদন্তে এই হানা।

এদিন আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকেই স্বরূপের গোটা বাড়ি ঘিরে ফেলেছে তল্লাশি চলছে বলে খবর। তবে শুধু স্বরূপের বাড়িই নয়, এদিন একযোগে কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আয়কর আধিকারিকরা। তবে সাতসকালে আচমকা তদন্তকারীদের হানায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Related articles

গোটা ভারত থেকে গডফাদার নিয়ে এলেও ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোটাতে পারবেনা : অভিষেক

নজিরবিহীন ভাবে ভোটের ফলপ্রকাশের প্রায় আড়াই সপ্তাহ পরে ফলতায় পুনর্নির্বাচনের (Repoll in Falta) ঘোষণা করেছে কমিশন (ECI)। গত...

বিধাননগর কলেজের স্ট্রংরুমের সামনে উত্তেজনা, কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে নিশানা তৃণমূলের 

বাংলার বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ভোট গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে বারবার শিরোনামে...

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...