Thursday, March 19, 2026

প্রশাসনিক পদ ছেড়ে রাজনৈতিক দলে তামিলিসাই, তেলেঙ্গানায় শপথ নতুন রাজ্যপালের

Date:

Share post:

সম্ভাবনাই অনেকাংশে সত্যি হল তেলেঙ্গানায়। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তেলেঙ্গানার রাজ্যপালের পদ ছেড়ে ছিলেন তামিলিসাই সুন্দররাজন (Tamilisai Soundararajan), এমনটাই ইঙ্গিত দিয়েছিল রাজনৈতিক মহল। সেই সম্ভাবনাকে সত্যি করে বুধবারই বিজেপিতে যোগ দিলেন তিনি। এখন শুধু বাকি তাঁর নাম বিজেপি প্রার্থী তালিকায় ঘোষণা করা। অন্যদিকে বুধবারই রাজ্যপাল হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ (C P Radhakrishnan)।

এর আগে একাধিকবার লোকসভা ও বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা তামিলিসাই এবার পুদুচেরি থেকে বিজেপির প্রার্থী হতে পারেন। এর আগে কোনও নির্বাচনেই তিনি জয়ী হতে পারেননি। আরও একবার জনতার দরবারে নিজের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য নামার আগেই তাই বুধবার তিনি বিজেপি সদর দফতরে গিয়ে দলে যোগ দেন। সেখানেই তিনি জানান প্রার্থী হওয়ার জন্যই তাঁর রাজ্যপাল পদ ছাড়া। কঠিন হলেও বিজেপির প্রার্থী হওয়ার জন্য রাজ্যপাল পদ ছাড়তেও তিনি বেশি ভাবেননি।

তাঁর পদত্যাগের পরই নতুন রাজ্যপাল নিযুক্ত হল তেলেঙ্গানায়। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি (A Revant Reddy) ও তেলেঙ্গানা হাইকোর্টের প্রধানবিচারপতি অলোক আরাধের উপস্থিতিতে শপথ গ্রহণ করে সি পি রাধাকৃষ্ণণ। তিনি এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে আছেন। একই সঙ্গে তিনি এখন থেকে তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্বও সামলাবেন।

Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...