Monday, May 11, 2026

রাজ্যের মুকুটে আরও এক পালক, GI তকমা পেল ‘বাংলার মসলিন’

Date:

Share post:

ভোটমুখী বাংলার মুকুটে যুক্ত হল নতুন পালক। গরদ, করিয়াল, টাঙ্গাইল শাড়ির পর এবার জিআই তকমা পেল বাংলার বিশ্বখ্যাত মসলিন । চলতি সপ্তাহের শুরুতেই জিআই কর্তৃপক্ষের তরফে এই সুখবর দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এর ফলে দীর্ঘদিন পাঁচ বছরের লড়াই জিতল বাংলার সরকার।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মসলিন তৈরি হলেও সূক্ষ্মতার জন্য বিখ্যাত বাংলার মসলিন। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্পের উৎকর্ষের অন্যতম নিদর্শন এই মসলিন শাড়ি। একটা সময় রাজা মহারাজাদের অত্যন্ত পছন্দের ছিল এই মসলিন। তবে ইংরেজরা দেশের শাসনক্ষমতা দখলের পর ধীরে ধীরে মসলিন বাংলার বুক থেকে হারিয়ে যেতে শুরু করে। শোনা যায়, ইংল্যান্ডে তৈরি কৃত্তিম রেশমের শাড়ির বাজার তৈরি করতে বাংলার মসলিন শিল্পকে গায়ের জোরে বন্ধ করার জন্য নানা পন্থা নেয় ব্রিটিশরা। তবে স্বাধীনতার পর ফের ঘুরে দাঁড়ায় মসলিন শিল্প। বিভিন্ন সময় মসলিনের উন্নয়নের জন্য সরকারের তরফের বিবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই কারণেই বাংলার মসলিন নতুন এক মাত্রায় পৌঁছে গিয়েছে। অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার মসলিনের পার্থক্যও রয়েছে বিস্তর। অন্যান্য রাজ্যের মসলিন যেখানে মাত্র ১৫০ কাউন্টের, সেখানে বাংলার মসলিনের অধিকাংশই ৩০০ থেকে ৫০০ কাউন্টের। মসলিনের জিআই তকমার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল বাংলা। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তরফে ২০১৯ সালে বাংলার মসলিনের জিআই স্বত্বের জন্য আবেদন জানান হয়। অশেষে এল সাফল্য। বিজ্ঞান এবং প্রযুক্তি দফতরের তত্ত্বাবধানে কেন্দ্রের কাছ থেকে মিলল জিআই স্বীকৃতি।

আরও পড়ুন- মোদি গ্যারান্টি কতটা জিরো ওয়ারান্টি, তথ্য দিয়ে প্রমাণ তৃণমূলের

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...