Sunday, May 17, 2026

দুর্গাপুরে সাইকেল চালিয়ে সব্জি বাজারে গিয়ে কেনাকাটা করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ!

Date:

Share post:

ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদ। ভোটের প্রচারের জন্য গোটা পরিবারকে নিয়ে দুর্গাপুরে উঠেছেন কীর্তি আজাদ।দুর্গাপুর এবং বর্ধমানে দুই জায়গাতেই পরিবার সহ তাঁর থাকার ব্যবস্থা করা হচ্ছে দলের তরফে।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নিজের এলাকায় এক প্রস্থ প্রচার সেরেছেন তিনি। এবার পরিবারও থাকবে তাঁর সঙ্গে।দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিধায়কের আবাস তাঁর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে অফিসিয়াল কাজকর্ম করতে পারেন তিনি। অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস তাঁর জন্য একটি বাড়ির ব্যবস্থা করছেন বলেও জানা গিয়েছে।

আজ, বুধবার সকালে দুর্গাপুরের স্টিল টাউনশিপ জুড়ে সাইকেল চালিয়ে চণ্ডীদাস বাজারে কয়েক জন সহ কর্মীকে সঙ্গে নিয়ে সব্জি কিনতে যান কীর্তি আজাদ। বাজার করার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গেও জনসংযোগ করেন তৃণমূলের তারকা প্রার্থী। পথ চলতি মানুষের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি।

এর আগে নাম ঘোষণার হওয়ার পরই একপ্রস্থ প্রচার সেরে ফেলেছেন ভারতীয় বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্য। দলীয় নেতৃত্বকে নিয়ে দুর্গাপুরের একাধিক গ্রামে গ্রামে ঘুরে এসেছেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে দুর্গাপুর পশ্চিম, গলসি বিধানসভা কেন্দ্রগুলোতে বাড়তি জোর দেওয়া হচ্ছে। গত বছর মাত্র ৩ হাজার ভোটের ব্যবধানে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। এবার আসনটি পুনরুদ্ধার করা যাবে বলেই ধারণা জেলা নেতৃত্বের।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...