Saturday, March 14, 2026

শুক্রবার সকালে ফের শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি

Date:

Share post:

বৃহস্পতিবারের পর শুক্রেও সকাল থেকে কলকাতায় ‘তৎপর’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। লোকসভা ভোটের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা হতেই বিরোধী শাসিত রাজ্যগুলিতে হানা দিয়ে একের পর এক নেতা, মন্ত্রীকে হেনস্থার ছবি সামনে আসছে। বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal) গ্রেফতার করে রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন সামনে এনেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। এদিন সকাল থেকেই একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার Kolkata) বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চেতলা, লেকটাউন-সহ এদিন মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, নিয়োগ মামলার তদন্তে শুক্রবারই এই তল্লাশি অভিযান। তবে শুধু কলকাতাই নয়, কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর। মূলত নিয়োগ মামলার তদন্তে যে টাকা তছরুপের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার সকালেও একাধিক দলে বিভক্ত হয়ে অভিযানে নেমেছিলেন ইডি আধিকারিকেরা। বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযান।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...