Wednesday, May 13, 2026

ভোটে প্রার্থী হচ্ছেন অভিনেতা যশ! কী বলছেন নুসরত

Date:

Share post:

টলিপাড়ার বহুল চর্চিত জুটি যশ – নুসরত (Yash Dasgupta- Nusrat Jahan)। দুজনেই রাজনীতির ময়দানে লড়াই করেছেন। একে অন্যের প্রতিপক্ষ না হলেও দুই পরস্পর বিরোধী দলের হয়ে সাধারণ নির্বাচনে লড়েছেন যুগলে। নুসরত জাহান তৃণমূলের টিকিটে জিতে গত লোকসভা নির্বাচনে বসিরহাটের সাংসদ হয়েছিলেন। যশ দাশগুপ্ত আবার পদ্মের টিকিতে একুশের নির্বাচনে লড়াই করে হেরে গেছেন। তবে সক্রিয় রাজনীতি থেকে আপাতত দুজনেই অনেকটা দূরে। তাহলে নির্বাচনে প্রার্থী কীভাবে হচ্ছেন যশ? জানা যাচ্ছে লোকসভা নির্বাচন নয়, ইম্পার (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) ভোটের প্রার্থী হয়েছেন অভিনেতা।

আজ ইম্পার (EIMPA) নির্বাচনে প্রযোজক বিভাগে যশের নাম রয়েছে। পরিবেশক, প্রদর্শক, প্রযোজক-সহ বেশ কয়েকটি বিভাগে ভোট গ্রহণ হবে বলেই সিনেপাড়া সূত্রে খবর। প্রযোজক বিভাগের চেয়ারম্যান পদে লড়বেন ঋতব্রত ভট্টাচার্য। তাঁর অধীনে ছ’জনের সদস্যপদে রয়েছে পিয়া সেনগুপ্ত, পল্লবী চট্টোপাধ্যায়, প্রদীপ চুড়িওয়াল, রেশমি মিত্র, বিজয় কল্যাণী ও যশের নাম। এক্ষেত্রে এই প্রথম ইম্পার নির্বাচনে ভোট দিতে পারবেন পিয়ার ছেলে তথা অভিনেতা বনি সেনগুপ্ত। টলিপাড়ার নির্বাচনে নেই নুসরত। ভোটের ময়দানেও টিকিট পাননি। তবে যশকে সমর্থন করবেন এটাই স্বাভাবিক। অভিনেত্রী বলছেন প্রযোজক হিসেবে তাঁরা সম্পূর্ণ নতুন, তবে কিছু করতে গেলে অনেকটা শিক্ষা গ্রহণ করতে হবে। তাই এই সুযোগ দেওয়ার জন্য ইম্পাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...