Sunday, February 22, 2026

তদন্ত নিয়ে প্রশ্ন! ২ দিন পেরলেও স্বরূপের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের

Date:

Share post:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মোদি সরকারের (Modi Govt) অঙ্গুলিহেলনে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একেবারে সিআরপিএফ জওয়ানদের (CRPF) সঙ্গে নিয়ে বিগত কয়েকদিন ধরে অতিসক্রিয় ইডি। পাশাপাশি বাংলার নেতা, মন্ত্রীদের উপর মিথ্যা চাপ বাড়াতে নির্বাচনের (Loksabha Election) মুখে শহরে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দফতরও (Income Tax Department)। এদিকে বৃহস্পতিবারই নিজেদের সব সীমা অতিক্রম করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Aravind Kejriwal) গ্রেফতার করে চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তবে শুধু কলকাতা বা দিল্লিই নয় বিরোধী শাসিত রাজ্যগুলির নেতা মন্ত্রীদের স্রেফ হেনস্থার লক্ষ্যে বেছেবেছে নির্বাচনের মুখে গাজোয়ারি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে দীর্ঘ ৫১ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবারও স্বরূপ বিশ্বাসের(Swarup Biswas) কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার কাকভোর ৬টা থেকে শুরু হয় আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। সেই অভিযোগেই এই তল্লাশি অভিযান। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কিছুই তথ্যপ্রমাণ সামনে আনতে পারেননি তদন্তকারীরা। তবে কেন্দ্রের এই গাজোয়ারির বিরুদ্ধে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, প্রতিবছর ভোট আসলেই এই তৎপরতা চোখে পড়ে। এসব তদন্তের নামে প্রহসন ছাড়া কিছুই নয়। নির্বাচনের দিন ঘোষণা হতেই বিরোধীদের হেনস্থা করার রীতি মোদি সরকারের অনেক আগে থেকেই। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না। বিজেপির আসল চেহারা মানুষ জানে।

গত বুধবার কলকাতার ৬ জায়গায় হানা দেয় আয়কর দফতর। তালিকায় ছিল স্বরূপ বিশ্বাসের বাড়িরও। পাশাপাশি রানা সরকার নামে শহরের এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন আইটি আধিকারিকরা।

 

 

spot_img

Related articles

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...

পাকিস্তানের সঙ্গে জড়িয়ে সূচির সমীকরণ, সেমির ম্যাচ থেকে বঞ্চিত থাকবে ইডেন?

গ্রুপ পর্বের পর শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আট(Super 8)। প্রথম ম্যাচই বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছে।...

স্কুল পড়ুয়াদের জন্য ‘ব্যান’ হবে সোশ্যাল মিডিয়া! আইন আনতে চলেছে কর্ণাটক

উত্তরপ্রদেশ, তারপরে কেরালা। শৈশব থেকে কৈশোরে স্মার্টফোন ও তাতে যথেচ্ছ কন্টেন্ট পেয়ে যাওয়ার কুফল দেখার পরেও শিক্ষা হয়নি...