Wednesday, June 17, 2026

সমান্তরাল নির্বাচন কমিশন পরিচালনার চেষ্টা, রাজ্যপালের বিরুদ্ধে নালিশ চিঠি দিল তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের আবহে ফের তৃণমূল-রাজভবন সংঘাত।রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ এ রাজ্যের শাসক দলের। লোকসভার রাজভবনের নয়া ‘পোর্টাল’ চালুর বিরোধিতা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, রাজ্যপাল বেআইনি ভাবে ভোটের বিষয়ে নাগ গলাতে চাইছেন লোকসভা ভোটে প্রভাব খাটাতে চাইছেন। শুধু তাই নয়, সমান্তরাল নির্বাচন কমিশন পরিচালনার চেষ্টা করছেন।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রচারপর্বও। এরই মাঝে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ‘লোগ সভা পোর্টাল’ নামে একটি পোর্টাল চালু করলেন। রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ‘রাজভবন কলকাতা@বেঙ্গল গভর্নর’-এ এই পোর্টাল চালু ও তার কার্যকারিতা সম্পর্কে একটি পোস্ট করা হয়েছে। এ বিষয়ে আলোকপাত করে আজ, শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে এর প্রতিবাদে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় নির্বাচন কমিশনে।

তবে এই প্রথম নয়। গতবছর পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যপালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি। সেবার অভিযোগ ছিল, রাজ্যে একটি নির্বাচিত সরকার থাকা সত্বেও রাজভবন থেকে আনন্দ বোস সমান্তরাল সরকার পরিচালনার চেষ্টা করছেন।

 

 

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...