Saturday, June 20, 2026

চিপকে নামলো চন্দ্রযান ৩! বন্দেমাতরমে আইপিএলের মঞ্চ মাতালেন সোনু – রহমান

Date:

Share post:

সপ্তদশ আইপিএলের (17Th IPL opening Ceremony)ওপেনিং সেরেমনিতে স্টেডিয়ামে দেখা মিলল চন্দ্রযান ৩-এর (Chandrayaan-3)। অনুষ্ঠান চলাকালীন এআই প্রযুক্তি (AI Technology)ব্যবহার করে মাঠে ফুটিয়ে তোলা হল ইন্ডিয়া গেট, দেখা গেল অশোক চক্রও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL)এবছরের থিম ‘ইন্ডিয়া’। আর তাই সূচনাতেই দেশের সাফল্যগাঁথা তুলে ধরা হল দর্শকের সামনে। মুগ্ধ হয়ে দেখলেন ক্রীড়াপ্রেমীরা।

এবছরের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ (Akshay Kumar)। জাতীয় পতাকা নিয়ে মাঠে ঘুরলেন দুই সুপারস্টার। শূন্য থেকে ঝুলতে ঝুলতে মঞ্চে নামেন বলিউডের ‘খিলাড়ি’। তাঁর এক হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। মঞ্চে তাঁকে সঙ্গ দিলেন টাইগার শ্রফ। একের পর এক জমজমাট গানের তালে নাচ করে চিপকের দর্শকদের মন জয় করলেন তাঁরা। এরপরই মঞ্চে সুরের মূর্ছনা। ‘বন্দেমাতরম’ গাইলেন সোনু নিগম (Sonu Nigam),এ আর রহমানের (A R rahman) কণ্ঠে ‘মা তুঝে সালাম’ দেশাত্মবোধে উদ্বুদ্ধ করল সকলকে।

জমিয়ে দিলেন মোহিত চৌহান, নীতি মোহন। হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায় গান গাইলেন তাঁরা। সোনু ও রহমানকে একমঞ্চে পেয়ে অনুষ্ঠানের নানা মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন দর্শকরা। তবে প্রযুক্তি ব্যবহার করে যেভাবে মাঠে চন্দ্রযান-৩ এর অবতরণ হল তা নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ISRO। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে তারকাদের উপস্থিতিতেই মঞ্চে ট্রফি নিয়ে আসেন চেন্নাইয়ের নতুন অধিনায়ক রুতুরাজ। আর কিছুক্ষণেই শুরু চেন্নাই বনাম বেঙ্গালুরুর লড়াই।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...